বরিশাল নিউজ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল হয় দুপুরে। এর পরপরই পরপরই অভিযান চালিয়ে সাত জনকে আটক করেছে পুলিশ।
কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে শুক্রবার,১১ সেপ্টেম্বর জুমার নামাজের পর মিছিল বের করেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।পরে স্থানীয়দের কাছ থেকেও ওই পাওয়া য়ায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় তাদের আটক করে।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই করছে পুলিশ ।পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম, শৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানা ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন