Advertise top
খেলা

হামজাদের আসিয়ান কাপে খেলা নিশ্চিত করলো ফিফা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ১১:৫০ পিএম    

হামজাদের আসিয়ান কাপে খেলা নিশ্চিত করলো ফিফা
ফিফা আসিয়ান কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফাইল ছবি

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চার অক্টোবর পর্যন্ত বসবে এই আসর। বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে শনিবার, ২২ আগস্ট বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংস্থাটির এক কর্মকর্তা ।

 

বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, "আমরা টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করেছিলাম।" তিনি জানান, গত রাতে অর্থাৎ শুক্রবার তাঁরা ইতিবাচক সাড়া পান। 

 

গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে 'এ' গ্রুপে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান জায়গা পেয়েছে 'বি' গ্রুপে।

 

বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য জানান, প্রধান কোচ টমাস ডুলির সঙ্গে আলোচনা করে শিগগিরই জাতীয় দলের ক্যাম্প ডাকা হবে। দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত পরিকল্পনা এই ক্যাম্পের মধ্য দিয়েই চূড়ান্ত হবে বলে জানান তিনি।

 

ব্রাজিলের সাথে ম্যাচ থাকায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় ভারত। শেষ মুহূর্তে ভারতের পরিবর্তে সুযোগ পায় বাংলাদেশ, যা অনেকটা মেঘ না চাইতেই জল পাওয়ার মতো।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal