Advertise top
বরিশাল

গলায় ফাঁস দিলেন কলেজছাত্র

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:০১ পিএম    

গলায় ফাঁস দিলেন কলেজছাত্র
এবায়দুল ইসলাম রাইয়ান

বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় প্রেমিকার সাথে ভিডিও কলে যুক্ত থাকা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে এক কলেজছাত্র। বৃহস্পতিবার, ২৬ জুন রাত ৩টার পর এলাকায় সোনামদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

 

এবায়দুল ইসলাম রাইয়ান (২২) ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে। তিনি বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

মৃতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচ দিন ধরে রাইয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।

 

তিনি বলেন, রাইয়ানের মা অসুস্থ। তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

চাচা আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি।

 

রাত পৌনে ৪টার দিকে মা সজাগ হয়ে দরজা খুলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বন্ধুরা। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal