বরিশাল নিউজ
প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:১৭ পিএম আপডেট : ০১ মে ২০২৬, ১১:১৯ পিএম

মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের শ্রমিকেরা আশা করেছিলেন, হাজারো শ্রমিকের রক্তে ভেজা জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করবে। কিন্তু ৫ আগস্টের পর সরকারের পক্ষ থেকে শ্রমিক আন্দোলনে নির্যাতন-নিপীড়ন হয়েছিল, যা অভ্যুত্থানের চেতনার সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা ছিল।
মনীষা চক্রবর্তী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তারাও শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আধুনিকায়নের নামে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদের পদক্ষেপ নিয়ে তারা ইতিমধ্যে শ্রমিকবিরোধী অবস্থান নিয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি দুলাল মল্লিক। ১৪০ তম মে দিবস উপলক্ষে বরিশালে অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এই শ্রমিক সমাবেশ করে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাসদ উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার , ক্রীড়া সম্পাদক গাজী মোঃ বেল্লাল হোসেন, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ও এস এল ফার্মা লিমিটেড শ্রমিক ইউনিয়ন) সভাপতি মোঃ মিজানুর রহমান , রেফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড শ্রমিক-ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ হাওলাদার , অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কমর্চারি ইউনিয়ন সভাপতি সেলিম সর্দার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম গাজী, খানসন্স টেক্সটাইল লিমিটেড শ্রমিক-ইউনিয়ন সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেড ইউনিয়ন সভাপতি মাসুম গাজী, ইন্দ্রো-বাংলা লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ সভাপতি জসিম হোসেন, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়ন( প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, বরিশাল সদর স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন হাওলাদার, ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকন , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদপ্রমুখ।
তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে আমেরিকার সাথে গোলামীর বানিজ্য চুক্তি করেছে, নির্বাচিত বি এন পি সরকার এই চুক্তি বাতিলের কোন উদ্যোগ গ্রহণ করেনি, উল্টো গতকাল থেকে আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কেনা শুরু করেছে। এই গোলামির বাণিজ্য চুক্তি দেশের শিল্প ধ্বংস করবে, শ্রমিকদের বিপদে ফেলবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই দেশ বরোধী চুক্তি বাতিলের দাবি জানান ।
পরে নগরীতে লাল পতাকা মিছিল করেন তারা।

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন