Advertise top
আদালত-অপরাধ

বানারীপাড়ায় খাল থেকে শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম    

বানারীপাড়ায় খাল থেকে শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার
বানারীপাড়া থানা

বরিশালের বানারীপাড়ায় শনিবার, ৪ এপ্রিল সন্ধ্যা নদীর শাখা খাল থেকে ভাসমান অবস্থায় একব্যক্তির শাশ উদ্ধার করা হয়েছে। ইউনুস আলী (৬০) নামের ওই ব্যক্তি একজন নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।  লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

 

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

 

জানা গেছে, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ইউনুস আলী শুক্রবার, ৩ এপ্রিল বিকাল থেকে নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal