Advertise top
খেলা

সাকিবের ৭০০ উইকেট

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৪, ১০:২৭ পিএম       

সাকিবের ৭০০ উইকেট
সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।  যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রস্তুতি ম্যাচে শনিবার, ২৫ মে সাকিব এই কৃতিত্ব অর্জন করলেন।

 

এদিন টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ড্রিস গাউস। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরমধ্যে ১৫ বলে ২৭ রান করেন গাউস।

 

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মার্কিন ওপেনার অ্যান্ড্রিস গাউসকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।

 

টেস্টে সাকিবের উইকেট ২৩৭টি। সাদা বলের ক্রিকেটে ওয়ানডেতে তার উইকেট ৩১৭টি। টি-টোয়েন্টিতে ১৪৬টি। 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal