Advertise top
খেলা

টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ: টস জিতে বোলিংয়ে বাংলাদেশ 

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৯:৩৪ পিএম       

টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ: টস জিতে বোলিংয়ে বাংলাদেশ 
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে  বাংলাদেশ। শনিবার, ২৫ মে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

 

সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

 

একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন লিটন দাস। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের জায়গায় ফিরেছেন তিনি। এছাড়া পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।  

 

বাংলাদেশ একাদশ:  তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

 

যুক্তরাষ্ট্র: অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নশতুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসরাগ প্যাটেল, জসদীপ সিং, শ্যাডলি ভ্যান শাল্কউইক ও সৌরভ নেত্রভালকর।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal