Advertise top
বরিশাল

চলন্ত লঞ্চে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন যাত্রীরা

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পিএম    

চলন্ত লঞ্চে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন যাত্রীরা
এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ড। ছবি: বরিশাল নিউজ

ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে যাত্রীদের অনেকেই নদীতে ঝাঁপ দিয়েছেন।

 

চাঁদপুর নীলকমল চরের কাছাকাছি শনিবার, ২০ এপ্রিল বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধারে কর্ণফুলী-১৪ লঞ্চ ছুটে যায়।

 

লঞ্চ ম্যানেজার মো. জসিম জানান, লঞ্চটি সকাল সাড়ে ৮ টায় ৫ শত যাত্রী নিয়ে ভোলায় ইলিশা ঘাট ছাড়ে। চাঁদপুর নীলকমল চরের কাছাকাছি লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে চরে যাত্রীদের নামানো হয়।

 

জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ইঞ্জিন কক্ষে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও যাত্রী উদ্ধারে লঞ্চ স্টাফদের পাশাপাশি কোস্টগার্ড ও নৌপুলিশ কাজ শুরু করে। ওই রুটের অপর দুটি লঞ্চ এমভি সম্পদ ও এম.ভি কর্ণফুলী-১৪ যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। কোনো প্রাণহানি ঘটেনি। তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কিছু যাত্রী আহত হন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal