Advertise top
খেলা

জন্মদিনে সচিনের সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন কোহলি

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম       

জন্মদিনে সচীনের সমান কোহলির সেঞ্চুরি
৪৯তম ওডিআই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি

বিরাট কোহলি শতকের কাছাকাছি গিয়েও দুইবার সেঞ্চুরি করতে পারেননি। তার যেকোন একবার সেঞ্চুরি করতে পারলে সেটা সচীন টেন্ডুলকারের সমান হতো,অর্থাৎ ৪৯ সেঞ্চুরি। যখন তার এই না পারা নিয়ে সবাই আফসোস করছিলেন, তখন সুনীল গাভাস্কার বলেছেন, ইডেনের মাঠে বিরাট কোহলি তার ৫০ তম সেঞ্চুরি পূরণ করবেন। তার এই ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাখ্যাও দেন তিনি। গাভাস্কার বলেন, ইডেনের মাঠে বিরাটের সেদিন ৩৫ তম জন্মদিন। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সেদিন হবে বিরাট কোহলির ৫০ তম সেঞ্চুরি। 

 

তবে কোহলি তার জন্মদিনে সচিনের রেকর্ড ছুঁয়েছেন। হয়তো এই বিশ্বকাপে করতে পারবেন রেকর্ড ভাঙার  ৫০ তম সেঞ্চুরি।

 

গত ২৬ অক্টোবর  স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় সুনীল গাভাসকর বলেছিলেন, ‘ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি তার ৫০তম ওডিআই সেঞ্চুরিটি করবেন। তাঁর জন্মদিনে এটা করা উচিত, এর চেয়ে ভালো আর কী হতে পারে। আমি এটা ঘটতে দেখতে পাচ্ছি। আপনি যখন সেখানে সেঞ্চুরি করবেন, তখন আপনি সেখানে দাঁড়িয়ে প্রশংসা পাবেন। ভক্তরা উল্লাস করবেন। এটা প্রত্যেক খেলোয়াড়ের জন্য নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ।’

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal