Advertise top
খেলা

পরিকল্পনাটা ভালো হোক

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম       

পরিকল্পনাটা ভালো হোক
বিমানে দাবায় মগ্ন সাকিব-মিরাজ । ছবি: বিসিবি

 

বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। শুক্রবার,১৩ অক্টোবর চেন্নাইয়ের চিদাম্বারম স্টেডিয়ামে কিউইদের মোকাবিলা করবে টাইগাররা। এজন্য ১১ অক্টোবর সকালেই ধর্মশালা থেকে চেন্নাইয়ে পৌঁছে গেছে বাংলাদেশ দল।

 

ইংলিশদের বিপক্ষে হারের পর মাঠের বাহিরে হচ্ছে অনেক সমালোচনা। ম্যাচ হারের প্রভাব দলে পড়তে দিচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। চেন্নাইগামী বিমানে চড়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেতে উঠলেন দাবা খেলায়।

 

বিসিবির শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা ছিল, অধিনায়ক সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী মিরাজ।

 

ইংল্যান্ডের বিপক্ষে হারের পরও হাল ছাড়ছেন না সাকিব। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, 'আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।'

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal