Advertise top
ভোলা

ভোলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম    

ভোলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ডুবে যাওয়ার রূপক ছবি। বরিশাল নিউজ ডটকম গ্রাফিক্স

গোসল করতে পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে ভোলার বোরহানউদ্দিনে। তারা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

মানিকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মানিকা গ্রামে শুক্রবার, ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। শিশু দুটির বয়স নয় ও আট বছর। দুজনই স্থানীয় মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

 

স্থানীয়রা জানান, দুই শিশু বাড়ির পুকুরের ঘাটে গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুজনকে উদ্ধার করা হয়।

 

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal