Advertise top
বরিশাল

বরিশাল সদর ইউএনও এর ব্যতিক্রমী উদ্যোগ

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম    

বরিশাল সদর ইউএনও এর ব্যতিক্রমী উদ্যোগ
বরিশালে গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ। ছবি- বরিশাল নিউজ

বরিশাল সদর উপজেলার ৯৫ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন।

 

বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে  গতকাল  বুধবার,২১ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার বলেন, দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা তৃণমূলে তারা আরও দক্ষতার সঙ্গে জনসেবা দিতে পারবেন।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. ফরিদা সুলতানা বলেন, গ্রাম পুলিশ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal