বরিশাল নিউজ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় সোমবার, ১৯ অক্টোবর এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ কয়েকজন শিক্ষার্থী মাদক সেবনে বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান।
ওই সূত্রগুলো জানায়, অভিযুক্ত তাইজুল ইসলাম তাজ (৩০) নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলেও জানা গেছে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণ পর তারা অবরোধ তুলে নেন।
এ ঘটনায় শিক্ষার্থী মিজানুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। পুলিশ তাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মাদকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো আসেনি।” তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।
জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত আরও তিনজন পলাতক। এ ছাড়া আরও আট থেকে ১০ জনের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন