Advertise top
আদালত-অপরাধ

তালভিটা লেনে মাদক অভিযানে দম্পতি গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম       

তালভিটা লেনে মাদক অভিযানে দম্পতি গ্রেপ্তার
আটক দম্পতি। বরিশাল নিউজ ডটকম

 বরিশাল নগরীর তালভিটা লেনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

অধিদপ্তরের সদস্যরা সোমবার, ১৯ অক্টোবর সকাল সাতটার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেনে অভিযান চালান। গ্রেপ্তার দুজন হলেন মো. নয়ন (২৫) ও তার স্ত্রী মুক্তা আক্তার (২৯)।

 

তারা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে কাশেম মহলের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তল্লাশিতে ২০০টি ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বরিশাল নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal