Advertise top
আদালত-অপরাধ

মুলাদীতে ঘাটের টোলঘরে মিলল ইয়াবা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম    

মুলাদীতে ঘাটের টোলঘরে মিলল ইয়াবা
চরমালিয়া ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নিউজ ডটকম

ঢাকা থেকে লঞ্চে মাদকের চালান আসার খবরে অভিযান চালিয়ে মুলাদীর একটি ঘাটের টোলঘর থেকে ৫০০ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য পেয়ে উপজেলার একাধিক লঞ্চঘাটে নজরদারি শুরু হয়। একপর্যায়ে সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীর হাট লঞ্চঘাটে রবিবার, ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে অভিযান চালানো হয়। সেখানকার টোল আদায়ের ঘর থেকে হাতেনাতে আটক করা হয় এক যুবককে।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হক (৩৫)। তিনি চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মোসলেম খানের ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আব্দুল হককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal