Advertise top
আদালত-অপরাধ

দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর; গ্রেফতার ১

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম    

দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুর; গ্রেফতার ১
দুমকি থানায় আটক সাইফুল। বরিশাল নিউজ ডটকম

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলার তদন্তে নেমে পটুয়াখালীর দুমকিতে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম কামাল ফরাজি আঙ্গারিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য। জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে তিনি।

 

পুলিশ রবিবার, ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ফরাজিকে আদালতে পাঠানো হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal