বরিশাল নিউজ ডটকম, পটুয়াখালী
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

গলাচিপার উলানিয়া বাজারের উন্নয়নকাজ দ্রুত ও মান বজায় রেখে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। কাজের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে এ নির্দেশ দেন তিনি।
গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া বাজারে চলমান উন্নয়নকাজ সরেজমিনে দেখেন প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। তিনি বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি স্বচ্ছতা ও মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে বলেন। ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল বাজার পরিবেশ নিশ্চিত করার আশ্বাসও দেন।
উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ। ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এলাকার ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে বাজারের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়। উন্নয়নকাজে সহযোগিতা চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন