Advertise top
বাংলাদেশ

ধূমপান করে প্রধানমন্ত্রীর কাছে ধরা; চিকিৎসক বরখাস্ত

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম    

ধূমপান করে প্রধানমন্ত্রীর কাছে ধরা; চিকিৎসক বরখাস্ত
আকস্মিক পরিদর্শনের সময় শিশু হাসপাতালে ধুমপানরত পান চিকিৎসককে। ভিডিও স্ক্রিণশট

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কক্ষে ধূমপান করতে দেখা যাওয়ায় শিশু হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত হয়েছেন।

 

সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ধূমপান করতে দেখেন। কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তার চোখে পড়ে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং শনিবার, ১৭ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাসপাতালে যান।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল নয়টা ১০ মিনিট থেকে দুপুর একটা ৪১ মিনিট পর্যন্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন। যেসব স্থানে তিনি যান উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও সরকারি বাংলা কলেজ এবং আজিমপুর, পাইকপাড়া ও কলাবাগানের সরকারি কোয়ার্টার।

 

অপরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালকে পরিবেশ উন্নয়নে সাত দিন সময় দেওয়া হয়েছে। আজিমপুরের সরকারি কোয়ার্টার পরিষ্কারে দেওয়া হয়েছে দুই সপ্তাহ।

 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে ও বেশি গাছ লাগাতে আহ্বান জানান তিনি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal