বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে চলা আন্দোলনকে ‘বাংলাদেশের মতো’ ক্ষমতা বদলের চেষ্টা বললেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
লক্ষ্ণৌয়ে শুক্রবার, ১৬ অক্টোবর কংগ্রেস ও বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করেন রাজনাথ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি রাজনৈতিক সুযোগ নেওয়ার অভিযোগও তোলেন।
রাজনাথের দাবি, চলমান আন্দোলন মুখ্য নির্বাচন কমিশনার বা ভোটার তালিকার বিশেষ সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে নয়। তার ভাষায়, তরুণদের ‘অরাজক রাজনীতির দাবার ঘুঁটি’ বানানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মতো করে এখানেও ক্ষমতার পালাবদলের চেষ্টা চলছে।’ ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকেও তিনি এর সঙ্গে যুক্ত করেন।
রাজনাথ আরও দাবি করেন, আন্দোলনকারীরা প্রকাশ্যে বলছে যে তারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়েছে। এ থেকেই তাদের উদ্দেশ্য বোঝা যায় বলে তার মত।
এর আগে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ভারতের বিজেপিপন্থী গণমাধ্যমে নেহা বোরার একটি ভিডিও নিয়ে খবর প্রকাশ হয়। ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ভারতের তরুণদের আন্দোলনের সূচনা বাংলাদেশে। ভিডিওটি কবেকার, তা ওই গণমাধ্যমগুলো জানায়নি। সত্যতাও তারা যাচাই করেনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন