বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

আইকন প্লেয়ার হিসেবে তাওহীদ হৃদয়কে নিয়েছে ফরচুন বরিশাল। কোচিং প্যানেলে সালাউদ্দিন ও আশরাফুলকে পেয়ে লাল সবুজের সাউদার্ন আর্মিরা এখন ‘লালে লাল’।
ক্রীড়া বিশ্লেষক রিয়াসাদ আজিম ও নট আউট নোমানের মতে, ড্রাফটে সবচেয়ে কার্যকর খেলোয়াড় বরিশালের আইকন প্লেয়ার হৃদয়ই।
মাঠের বাইরের দলটাও সাজিয়েছে ফরচুন বরিশাল বেশ ভেবেচিন্তে। প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মো. আশরাফুলকে পাওয়ায় দলটির অবস্থা এখন যেন সোনায় সোহাগা। সহকারী কোচ হিসেবে আছেন আব্দুল করিম জুয়েলও।
ফিজিওথেরাপিস্ট হিসেবে দলে এসেছেন বায়েজিদ ইসলাম খান। এসঅ্যান্ডসি কোচ মো. মনিরুজ্জামান ও পারফরম্যান্স অ্যানালিস্ট বি এম আমদাদুল হকও থাকছেন দলে।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির কর্ণধার মিজানুর রহমান বলেন, বরিশালের ভাগ্যও এবার পক্ষে আছে বলে মনে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন