Advertise top
বরিশাল

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার প্লান

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম    

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার প্লান
ভোলার ইলিশা ফেরিঘাট। ফাইল ছবি

 আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

 

মঙ্গলবার,৮ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় ‘ঢাকা-ইলিশা ফেরি সার্ভিস’ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

শেখ রবিউল আলম বলেন, এরই মধ্যে ভোলার মানুষের যোগাযোগ সহজ করতে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

 

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী ও পরিচালক (অর্থ) শেখ মো. নাসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা জানান, দক্ষিণাঞ্চলের উন্নয়নে যোগাযোগব্যবস্থায় সমতা আনার লক্ষ্যে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে। প্রতিটি যাত্রায় সময় লাগছে প্রায় আট ঘণ্টা।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal