Advertise top
বরিশাল

অপরিচ্ছন্ন নগরী পরিস্কার অভিযানে নগর কর্মকর্তারা !

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম       

  অপরিচ্ছন্ন নগরী পরিস্কার অভিযানে নগর কর্মকর্তারা !
আবর্জনা পরিস্কার করছেন সিটির সচিবসহ কর্মকর্তাগন। ছবি: বরিশাল নিউজ

ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নগরীতে বিশেষ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।

ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরবাসীকেসেচেতন করতে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এর নির্দেশনায় আজ ৮ সেপ্টেম্বর এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

অভিযানে তাদের ক্ষণিকের এই অংশগ্রহন হলেও তাদের আবর্জনা পরিস্কার করতে দেখে নগরবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানতে চেয়েছেন, নগরীতে এত আবর্জনা জমে কীভাবে? কর্মকর্তাদের কেন নামতে হয়। কেন তারা নজরদারী করেন না। দিনের পর দিন জমে থাকা ময়লা আবর্জনার কারনে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

 

 

মশার জন্য, ডেঙ্গুর ভয়ে দিন দুপুরেও মশারী টানিয়ে থাকতে হয়। ফগারের সমালোচনাও করেন অনেকে।উচ্চ ভবনের পাশের ড্রেন মশা উৎপাদনের ক্ষেত্র হয়ে আছে । এব্যাপারে ভবন মালিকদের কোন ভ্রক্ষেপ নেই। ঝোপঝাড়ে ভরে থাকে জমিওয়ালের বাড়ী। ড্রেনে ব্লিচিং পাউডারের সাহায্য নিলে বেশি উপকার পাওয়া যায় বলেন তারা।

 

কর্পোরেশনের ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন রাখুন আপনার চারপাশ, সচেতন হোন সবাই।’ বানীতে কাজ হবে না জানিয়ে এসব মালিকদের এবং যাদের কারণে নগরীতে আবর্জনা জমে থাকে তাদের এখন শাস্তির আওতায় আনা উচিত মনে করেন নগরবাসী।  


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal