বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

বাংলাদেশ কোস্টগার্ড শনিবার ১৬০ বস্তা অর্থাৎ আট হাজার কেজি ইউরিয়া সারসহ একটি স্টিল বডি ট্রলার জব্দ করেছে। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড।
তজুমদ্দিন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রবিবার গণমাধ্যমকে জানান, সার মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
তারা আরো জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন