Advertise top
শিক্ষা

ভোলার মনপুরায় ঝুঁকিপূর্ণ এক  মাদ্রাসায় পাঠদান

শরীফ হোসাইন, ভোলা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম    

ভোলার মনপুরায় ঝুঁকিপূর্ণ এক  মাদ্রাসায় পাঠদান
মনপুরা উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসা। ছবি: বরিশাল নিউজ

১৯৯৩ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়  মনপুরার উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসা। মাত্র ২৭ বছরেই ভবনটির দৈন্য দশার কারণে  ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

দ্বিতল এই ভবনটির  ছাদের পলেস্তারা খসে পড়ছে। বেরিয়ে এসেছে রড। দেয়াল ও পিলারের পলেস্তারা কোথাও আছে, কোথাও নেই। মেঝেতে স্যাঁত-সেঁতে পরিবেশ। ভবনটির বারান্দা ও চারপাশের অবস্থাও খুবই নাজুক। বৃষ্টির পানি চুঁয়ে পড়ে।  জরাজীর্ণ এই দ্বিতল ভবনটি ছাড়াও রয়েছে  একটি টিনশেড ভবন ।

 

এ মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে মোট ৪৮৭ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক-শিক্ষিকা ও ৫ জন কর্মচারী রয়েছেন।

 

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এয়াকুব আলী হান্নান বলেন, মাদ্রাসায় নতুন ভবন প্রয়োজন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

 

এ বিষয়ে মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো বাজেট নেই। আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। আমি সর্বোচ্চ সহযোগিতা করব।

 

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal