বরিশাল নিউজ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

অর্থ লেনদেন অর্থাৎ ঘুষ আর প্রভাবশালীদের সুপারিশ ছাড়াই বরিশাল জেলা প্রশাসকের অফিসে ৫৭ জনের চাকুরি মিলেছে। মাত্র ৬০ টাকা আবেদন ফি দিয়ে ২০ তম গ্রেডে চাকুরি পান তারা।
বরিশাল জেলা প্রশাসক অফিসের মিলনায়তনে নিয়োগপ্রাপ্তদের নিয়ে আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর আয়োজিত অরিয়েন্টেশন অনুষ্ঠান থেকে এই উদ্যোগের কথা জানা যায়।
চাকুরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মেধা ও ইনসাফ প্রতিষ্ঠা করা, আর এই স্বচ্ছ নিয়োগ তারই একটি বাস্তব প্রতিফলন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশাল জেলা প্রশাসকের অফিস, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের অফিস ও সার্কিট হাউসে ২০তম গ্রেডের খালি পদ পূরণে ২০২৫ সালের ২৩ অক্টোবর ৮২টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং ৩০ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহন করা হয়। অনলাইনে আবেদন শেষে প্রাথমিকভাবে ৫৭টি পদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে বিভাগীয় মূল্যায়ন কমিটি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন