Advertise top
বিদেশ

লেক অন্টারিওর নাম লেক আমেরিকা করে দিলেন ট্রাম্প

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম       

লেক অন্টারিওর নাম লেক আমেরিকা করে দিলেন ট্রাম্প
লেক আমেরিকা নিয়ে আমেরিকা- কানাডা বিবাদ। ছবি: বরিশাল নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে কানাডার লেক অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করে দিয়েছেন । সেই সিদ্ধান্তের অংশ হিসেবে গুগল ম্যাপে এখন আর লেক অন্টারিওর নাম পাওয়া যাচ্ছে না। পরিবর্তে দেখা যাচ্ছে লেক আমেরিকা।

 

গত রবিবার থেকে তারা বিষয়টি লক্ষ করছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা। গুগল ম্যাপে লেক অন্টারিও লিখে সার্চ করলে কিছু খুঁজে পাচ্ছেন না তারা। যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তে লেক অন্টারিওর অবস্থান।

 

অন্টারিও হলো কানাডার একটি প্রদেশ বা রাজ্য

।যে রাজ্যের রাজধানী টরেন্টো। অন্যদিকে কানাডার রাজধানী অটোয়া,যা এই অন্টারিও প্রদেশেই আরেকটি শহর।  

 

এদিকে গুগল জানিয়েছে, তারা ট্রাম্পের সিদ্ধান্তের পথেই হাঁটবে। শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, যেহেতু আমরা সরকারি সূত্রে নাম পরিবর্তনের বিষয়টি প্রতিফলিত করার জন্য গুগল ম্যাপ হালনাগাদ করি, তাই যুক্তরাষ্ট্রে মানচিত্র ব্যবহারকারীরা ‘লেক আমেরিকা’ নামটি দেখতে পাবেন, কানাডার ব্যবহারকারীরা ‘লেক অন্টারিও’ নামটিই দেখবেন এবং যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাবেন।

 

কানাডার সঙ্গে তুমুল শুল্কযুদ্ধের মধ্যে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নাম বদলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।এর আগে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘কানাডার কর্মকর্তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন। তারা অত্যন্ত খারাপ মানুষ। তারা এমন আচরণ করছেন, যেন তাদের কিছু পাওনা আছে এবং আমরা এটা মেনে নিতে পারি না।’

 

তাৎক্ষণিকভাবে এই নাম পরিবর্তন প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, ‘৪০০ বছরের পুরোনো হ্রদটির নাম তখন, এখন এবং চিরকাল লেক অন্টারিওই থাকবে।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal