বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা বাবা ও ছেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে নৌকাটিও উদ্ধার করা হয়।
ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে সোমবার, ৩১ আগস্ট সকালে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার বিকালে জানান, মেঘনায় নৌকাডুবির খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ইলিশার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃতরা হলেন-ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মোতাহার গোলদারের ছেলে মোঃ আলমগীর গোল্দার (৪৫), ও তার ছেলে মোঃ মিজানুর রহমান (১৩)।
উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরবর্তীতে ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিও উদ্ধার করে নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন