Advertise top
শিক্ষা

ববি শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ, অনশন শুরু

বরিশাল নিউজ

প্রকাশ : ৩১ আগষ্ট ২০২৬, ০৮:০৪ পিএম    

ববি শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ, অনশন শুরু
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে শিক্ষার্থীদের অনশন। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণের দাবিতে অনশন করছেন শতাধিক শিক্ষার্থী। এরআগে তারা গত রবিবার রাতে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের অপসারণের জন্য সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় অনশনে বসার ঘোষণা দেন তারা।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে সোমবার সকাল থেকেই  অবস্থান কর্মসূচি পালন করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। পাশাপাশি পক্ষপাতমূলক আচরণ, সেশনজটসহ বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিভাগীয় চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ তাদের।

 

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ২০১৭ সালে বিভাগটির যাত্রা শুরু হলেও দীর্ঘ সময়ে মাত্র দুটি ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফলে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়েছে।

 

এসময়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কয়েক দফায় আলোচনা করেও কোন সমাধান নে পেয়ে ১৩০ শিক্ষার্থী অনশনে বসেছি। চেয়ারম্যান হাফিজ আশরাফুলকে অপসারণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

 

বিশ্বিবদ্যালয়ের প্রক্টর মেহেদি হাসান সোহাগ বলেন, আমাদের শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। দ্রুত সময়ে সমাধান করার চেষ্টা করছি।

 

উল্লেখ্য, ২০১৭ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয়। ওই সময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক হাফিজ আশরাফুল হক বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal