Advertise top
শিক্ষা

বিভাগীয় ১ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ববির উপাচার্য দপ্তর ঘেরাও

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ আগষ্ট ২০২৬, ০৬:২৬ পিএম       

বিভাগীয় ১ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ববির উপাচার্য দপ্তর ঘেরাও
উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন শিক্ষার্থীরা । ছবি: বরিশাল নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারন দাবি করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে রবিবার, ৩০ আগষ্ট দুপুরে চেয়াম্যানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। একই দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরও ঘেরাও করেছেন তারা।

 

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা উপাচার্যের কার্যালয়ে ব্যানার টানিয়ে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

শিক্ষার্থীরা বলেন, বিভাগটির শিক্ষাব্যবস্থায় অব্যবস্থাপনা, পক্ষপাতমূলক শিক্ষা ব্যবস্থা ও সেশনজটের অন্যতম কারিগর ‘ফ্যাসিস্ট’ হাফিজ আশরাফুল হক স্যারকে ডিপার্টমেন্ট থেকে অপসারণ করতে হবে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal