Advertise top
বাংলাদেশ

বরিশাল, বানারীপাড়ায় জুলাই শহিদ দিবস পালন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম       

বরিশাল, বানারীপাড়ায় জুলাই শহিদ দিবস পালন
আমতলা মোড় জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি: বরিশাল নিউজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বরিশাল নগরীর আমতলা মোড় জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।

 

বৃহস্পতিবার, ১৬ জুলাই সকাল ১০ টায় এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, ‘জুলাই আন্দোলন ছিল বৈষম্য, বঞ্চনা, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ।

 

তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারকে সহায়তা দিতে সরকার বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ, জীবনধারণের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানসহ দেশ-বিদেশে তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধাদের প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধাদের ১৫ হাজার টাকা ও ‘গ’ শ্রেণির যোদ্ধাদের ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।’

 

এছাড়া ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের উদ্দেশে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

 

এদিকে বানারীপাড়ায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান, পুলিশ কর্মকর্তা এসআই কবির হোসেন, উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল,উপজেলা ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন, বাইশারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুল ইসলাম,আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal