বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:৩৩ পিএম

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস এস এম শরিয়ত উল্লাহ সম্প্রতি কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন পর্যটনকেন্দ্র ঘুরতে গিয়েছিলেন।
সেখানে কিভাবে নৌকা ও ট্রলার থেকে চাঁদাবাজি করা হয় তা দেখেন নিজে।
গোপনে চাঁদাবাজির ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় তিনি স্বপ্রণোদিত হয়ে পুলিশকে মামলা করতে আজ বুধবার নির্দেশ দিয়েছেন।ওই নির্দেশে একজন পুলিশ কর্মকর্তাকে বাদী হয়ে মামলা করতে বলা হয়েছে। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের নাম, ঠিকানাসহ সব তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন