Advertise top
শিক্ষা

মার্চ টু শিক্ষা বোর্ড; শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের কর্মসূচি পালন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম    

মার্চ টু শিক্ষা বোর্ড; শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের কর্মসূচি পালন
বরিশাল শিক্ষা বোর্ড সংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: বরিশাল নিউজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বরিশালে ’মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষা বোর্ড সংলগ্ন সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 নগরীর নথুল্লাবাদ বিআরটিসি কাউন্টার এলাকা থেকে আজ বুধবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন । এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে নানা অসংগতি, পরীক্ষাব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষার্থীদের দাবিদাওয়া উপেক্ষা করা হচ্ছে। এসব সমস্যার সমাধান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

 

পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নেন।

 

সড়ক অবরোধের কারণে রাস্তার শত শত গণপরিবহন, দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি আটকা পরে। এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

 

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal