Advertise top
রাজনীতি

‘বিএনপি চিন্তিত নিজেদের অস্তিত্ব নিয়ে’

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ এএম    

‘বিএনপি চিন্তিত নিজেদের অস্তিত্ব নিয়ে’

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেছেন, সরকার পতন তো দূরের কথা, বিএনপি নেতারা নিজেদের অস্তিত্ব সংকট নিয়ে চিন্তিত।

 

শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশের উদ্বোধনের ভেন্যু পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, দলের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের আস্থা নেই। কালো পতাকা নিয়ে আন্দোলন করা সম্ভব নয়। এটি শোক মিছিলে পরিণত হয়।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal