Advertise top
বরিশাল

বরিশালে ৫ দোকানিকে জরিমানা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম       

বরিশালে ৫ দোকানিকে জরিমানা
নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান। ছবি: বরিশাল নিউজ
বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে পাঁচ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর পোর্ট রোড, বাজার রোড ও রুপাতলী বাজারে এলাকায় রবিবার, ১৭ মার্চ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ও মো. রবিউল হাসান ভুঁইয়া বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে পাঁচটি মামলায় পাঁচজন বিক্রেতার কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal