Advertise top
শিক্ষা

কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম    

কালেক্টরেট স্কুল এ

 

জেলা প্রশাসন পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে সম্মেলন কক্ষে আজ সোমবার, ১৪ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় মোঃ জাবেদ হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিদায়ী শিক্ষার্থীরা ।

অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং তাদের সফলতা কামনা করেন । পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করেন।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal