Advertise top
বরিশাল

ট্রলি খালে, চালক নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ পিএম       

 ট্রলি খালে, চালক নিহত
ট্রলি খালে পড়ে চালক নিহত।ছবি: বরিশাল নিউজ

বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলি খালে পড়ে সুমন হাওলাদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে শুক্রবার, ৫ এপ্রিল রাত ৮ টার দিকে। মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানিয়েছেন, সুমন মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চর খাক কাটা গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।

 

আলী আশরাফ সাংবাদিকদের জানান, ট্রাক্টর ট্রলি (স্থানীয় ভাষায় হামজা) চালিয়ে মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্য চর থেকে পাতারহাট বন্দরের উদ্দেশে আসছিলেন সুমন। পথিমধ্যে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলি উল্টে পড়ে যায়। এতে ট্রলিচালক সুমন নিচে চাপা পড়েন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক সাংবাদিকদের জানান, হাসপাতালে নেওয়ার পর ট্রলিচালক সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal